শিশুদের ছবি নিয়ে প্রদর্শনী চলছে দৃক গ্যালারীতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ পিএম, ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
বেবি ফটোগ্রাফি এক্সিবিশনে বিভিন্ন শিশুর ছবি
ধানমন্ডির দৃক গ্যালারিতে চমৎকার আয়োজনে দুই দিনব্যাপী ‘বেবি ফটোগ্রাফি এক্সিবিশন’ শুরু হয়েছে আজ শুক্রবার। দেশে প্রথমবারের মত আয়োজিত এই ব্যতিক্রমী প্রদর্শনীতে নবজাতক শিশু থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত বয়সের শিশুদের ছবি স্থান পেয়েছে।
মা ও শিশুদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘টগুমগু’র ‘বেবি পিক্সেল’ নামে ছবি তোলার একটি দল এই আকর্ষনীয় ছবি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর ছবিগুলো তুলেছেন ‘বেবি পিক্সেল’-এর ফটোগ্রাফাররা।
‘বেবি পিক্সেল’ দলটির নানা সদস্যরা এই এক্সিবিশনেও নবজাতক শিশুদের ছবি তুলে দিচ্ছেন। প্রদর্শনীতে অারো রয়েছে অভিভাবক কুইজ, ওল্ড চাইল্ডহুড ফটো কন্টেস্ট, বিজয়ীদের জন্য ফ্রি ফটোসেশন, ব্রেস্ট ফিডিং কর্ণার ফ্যামিলি ফটোগ্রাফি কর্ণার, ফটো বুথ ও বিশেষ কিছু অফার।
টগুমগু ও বেবি পিক্সেলের ইনচার্জ রেজোয়ানা খান জানান, বেবি পিক্সেলের রয়েছে অনেক রকমের প্রপস, মাথার ব্যান্ড, হাতের ব্যান্ড, রঙ-বেরঙের কম্বল, টুপি, শাল, পুতুল, হরেক রকম ঝুড়ি, বেতের চেয়ার ও সোফা, বিভিন্ন সাইজের বালিশসহ আরো অনেক কিছু। রাখাল ছেলে, গায়ের বধূ থেকে শুরু করে সুপারম্যান কিংবা মৎস্যকুমারী নবজাতককে অভিভাবকরা যেভাবে কল্পনা করতে চান বেবি পিক্সেলের আর্টিস্ট টিম সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে।
তিনি বলেন, এই প্রথমবারের মত আমরা এ ধরনের একটি আয়োজন করেছি। জানা মতে এত্ত ছোট্ট শিশুদের ফটোগ্রাফি করে তা নিয়ে এটিই প্রথম প্রদর্শনী। আশা করছি আগামীতে সকলের সহযোগীতায় আমরা আরো প্রদর্শনী আয়োজন করতে পারবো।
আগামীকাল শনিবার এ প্রদর্শনীর শেষ দিন। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে







